প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো যুক্তরাষ্ট্র
ঘরের মাঠে দারুণ এক জয় দিয়ে ফুটবল বিশ্বকাপ অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়াম–এ অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে স্বাগতিকরা।
৩২ বছর পর আবারও যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ আয়োজন হওয়ায় দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। কানায় কানায় পূর্ণ গ্যালারিতে সমর্থকদের হতাশ করেনি মার্কিন ফুটবল দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। সপ্তম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা, তবে সেটি আসে প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়ার আত্মঘাতী গোলে। এরপর ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ তৈরি হলেও গোল আসে ৩১ মিনিটে। অধিনায়ক ক্রিস্চিয়ান পুলিসিকের দুর্দান্ত পাস থেকে গোল করেন ফোলারিন বালোগান।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারও গোল করে নিজের জোড়া পূর্ণ করেন বালোগান। এতে বিরতিতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। এর আগে উদ্বোধনী ম্যাচে মেক্সিকো ২-০ গোলে হারায় দক্ষিণ আফ্রিকাকে, আর কানাডা বসনিয়ার সাথে ১-১ গোলে ড্র করে।









