Hi

০৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সাড়ে ৩০০ কোটি টাকার ড্রোন ভূপাতিত করলো ইরান

জনগণের খবর নিউজ ডেস্ক

নিজেদের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরান। বুধবার (১০ জুন) দুই দেশের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এরমধ্যেই তেহরান মার্কিনিদের ড্রোন ভূপাতিত করেছে। একটি এমকিউ-৯ ড্রোনের দাম ৩০ মিলিয়ন ডলারের বেশি। যা বাংলাদেশি অর্থে সাড়ে ৩০০ কোটি টাকার বেশি।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বুশেহেরের জামে ড্রোনটি টার্গেট করা হয়। ড্রোনটি ভূপাতিত করতে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয় বলেও জানিয়েছে ইরানের সেনাবাহিনীর চৌকস এ ইউনিট।

এমকিউ-৯ ড্রোন দীর্ঘসময় আকাশে উড়তে পারে। এটির নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রয়েছে। যুক্তরাষ্ট্র এই ড্রোন নজরদারি এবং নির্ভুল হামলায় ব্যবহার করে থাকে।

গত সোমবার হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হেলিকপ্টারটি ভূপাতিত করেছে ইরান। এরপর তিনি এর জবাব দেওয়ার হুমকি দেন। তার হুমকির কয়েক ঘণ্টা পর মার্কিন সেনারা ইরানের উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক হামলা চালায়।

এর জবাব দিতে ইরান বাহরাইন, কুয়েত এবং জর্ডানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও মিসাইল ছুড়েছে।

যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাদের হামলা বন্ধের ঘোষণা দিয়েছে। অপরদিকে ইরানের বিপ্লবী গার্ডও একই ঘোষণা দিয়েছে। তবে তারা সতর্কতা দিয়েছে, মার্কিনিরা যদি আবারও আগ্রাসন চালায় তাহলে আগের চেয়ে কঠোর জবাব দেওয়া হবে। – সূত্র: মেহের নিউজ

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০২:১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
৭২ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  