Hi

০৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মা‌র্কিন ভিসা প্রার্থী বাংলাদেশিদের জন্য বিশেষ বার্তা

জনগণের খবর নিউজ ডেস্ক

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক‘ (উন্মুক্ত) করার নির্দেশনা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

শুক্রবার (৫ জুন) মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে সব অনভিবাসী ভিসা প্রার্থীদের উদ্দেশে এ বার্তা দেয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, গত ৩০ মার্চ থেকে এ-৩ ও সি-৩ (গৃহকর্মী হলে), জি-৫, এইচ-৩ এবং এইচ-৩ ভিসাধারীদের ওপর নির্ভরশীল এইচ-৪ ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে।

এ ছাড়া কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১ এবং আর-১ ভিসাধারীদের ওপর নির্ভরশীল আর-২ ভিসা আবেদনকারীসহ এস, টি ও ইউ ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীকেও তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের সব প্রোফাইলের প্রাইভেসি সেটিংস উন্মুক্ত রাখতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা ও পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সহজ করতে এ নির্দেশনা দেয়া হয়েছে বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৭:৩৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
৬৭ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  