তারেক রহমান রাজশাহী যাচ্ছেন দুপুরে


দুপুর ১২টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। এরপর সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। এ সফরে তিনি নওগাঁ, বগুড়ার সমাবেশেও বক্তব্যে রাখবেন।
নির্বাচনী এই সমাবেশ ঘিরে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। তারেক রহমানের আগমনকে ঘিরে আজ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।
এ দিকে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সমন্বয়ে আয়োজিত হতে যাচ্ছে এই নির্বাচনী জনসভা। দলীয় প্রধানের সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘ ২২ বছর পর দলীয় প্রধান হয়ে প্রথমবারের মতো আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) রাজশাহী সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নাটোর-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ তিন জেলায় হবে জনসভা। সমাবেশ উপলক্ষে রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে এরইমধ্যে মঞ্চ তৈরিসহ সব প্রস্তুতি শেষ করেছে বিএনপির নেতাকর্মীরা
ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে মোট ১১টি জনসভা করেছেন প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। এবার ছেলে তারেক রহমান প্রথমবারের মতো দলীয় প্রধান হয়ে আসছেন রাজশাহীতে। জনসভায় বক্তব্য রাখবেন সেই মাদ্রাসা ময়দানে। সেজন্য প্রস্তুত হচ্ছে মঞ্চে। ডগ স্কোয়াড দিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দূরের দর্শকদের জন্য বসানো হয়েছে চারটি এলইডি স্ক্রিন। নগরের বিভিন্ন এলাকায় থাকছে মাইকে বক্তব্য প্রচারের ব্যবস্থা। বিএনপি চেয়ারম্যান আসবেন তাই উচ্ছ্বসিত নেতা-কর্মীরা।
দলের নেতাকর্মীরা জানান, তারা আশা করছেন ৫০ থেকে ৬০ লাখ মানুষের সমাগম হবে। সব শ্রেণি-পেশার মানুষে পাশে দাঁড়িয়ে তারেক রহমান দলের নেতৃত্ব দিয়েছেন। তাই সব মানুষ তার আগমনকে অভ্যর্থনা জানাবেন। মানুষ খালেদা জিয়া, জিয়াউর রহমান ও তার সন্তান তারেক রহমানকে মানুষ কতো ভালোবাসে তার প্রমাণ দেবে এ সমাবেশ বলে মনে করছেন দলের নেতাকর্মীরা।







