প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ১০:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ১১:৩১ এ.এম
সোনার দামে রেকর্ড, ভরিতে বাড়ল ১৬২১৩ টাকা


এবার প্রতি ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা টাকা বেড়েছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা।
Copyright © 2026 Jonogoner Khobor - জনগণের খবর. All rights reserved.