Hi

০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় আসছে নির্বাচন পর্যবেক্ষণে কমনওয়েলথ পর্যবেক্ষক দল

রিপোর্টারের নাম
বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই চার্টারের ওপর অনুষ্ঠিতব্য গণভোট পর্যবেক্ষণের জন্য কমনওয়েলথ ১৪ সদস্যের একটি পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। এই পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানার আডো ডানকওয়া আকুফো-আদো।
বুধবার (২১ জানুয়ারি) লন্ডনে এক ঘোষণায় কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে পর্যবেক্ষক দলের সদস্যদের নাম প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের মাধ্যমে কমনওয়েলথ গণতান্ত্রিক শাসনব্যবস্থা জোরদার এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী প্রক্রিয়ার গুরুত্ব পুনর্ব্যক্ত করছে।
মহাসচিব আরও বলেন, বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক সন্ধিক্ষণে কমনওয়েলথের উপস্থিতি কেবল পর্যবেক্ষণমূলক দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি কমনওয়েলথের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। তিনি এই দায়িত্ব পালনে অংশগ্রহণের জন্য পর্যবেক্ষক দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।পর্যবেক্ষক দলের প্রধান আকুফো-আদোর সঙ্গে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের রাজনীতি, আইন, গণমাধ্যম, জেন্ডার ও নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞরা অংশ নেবেন।
ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৪:৩০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
৪৭ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  