০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আকাশসীমা খুলে দিলো ইরান

নিজস্ব প্রতিবেদক
প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ইরান তাদের আকাশসীমা খুলে দিয়েছে। সাময়িক এই নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল, রুট পরিবর্তন এবং বিমান সংস্থাগুলো বিলম্বের মুখে পড়ে।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৫টা ১৫ মিনিটে (২২১৫ জিএমটি) সরকারি অনুমতি সাপেক্ষে কিছু নির্দিষ্ট আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইট ছাড়া ইরানের আকাশসীমা সব ধরনের উড্ডয়নের জন্য বন্ধ করে দেওয়া হয়।
ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রাত ১০টা ইটি বা ০৩০০ জিএমটির ঠিক আগে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এরপর ইরানি বিমান সংস্থা মাহান এয়ার, ইয়াজদ এয়ারওয়েজ ও এভিএ এয়ারলাইন্সের অন্তত পাঁচটি ফ্লাইট পুনরায় চালু হয়।
এর আগে প্রকাশিত ‘নোটিশ টু এয়ার মিশনস’ (নোটাম)-এ জানানো হয়েছিল, ১৫ জানুয়ারি পর্যন্ত তেহরানের আকাশসীমা বন্ধ থাকবে এবং শুধুমাত্র ইরানের সিভিল এভিয়েশন অথরিটির পূর্বানুমতি থাকা নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইট চলাচল করতে পারবে। এই নিষেধাজ্ঞা ইরানে প্রবেশকারী ও ইরান থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য ছিল।
ইরানের অভ্যন্তরীণ ও আঞ্চলিক ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। দেশটিতে বর্তমানে সরকারবিরোধী বিক্ষোভ চলছে, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
ট্যাগ :










