Hi

০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দ্য আল-হেরা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে লেপ বিতরণ

রিপোর্টারের নাম

নরসিংদীর মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থ, অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে লেপ বিতরণ করা হয়েছে।
শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ইং তারিখে বিকেল ৪টায় দ্য আল-হেরা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের সামনে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মোট ২৫ জন শীতার্ত মানুষের মাঝে লেপ বিতরণ করা হয়।
কর্মসূচিতে ট্রাভেল মাস্টারের ম্যানেজিং ডিরেক্টর আবু বকর ছিবলী এবং দ্য আল-হেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান লিমন উপস্থিত থেকে নিজ হাতে শীতার্তদের মাঝে লেপ বিতরণ করেন।
লেপ বিতরণকালে দ্য আল-হেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান লিমন বলেন,
“শীত মৌসুমে দুঃস্থ ও অসহায় মানুষের কষ্ট লাঘব করাই আমাদের এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। সমাজের মানবিক মানুষের সহযোগিতায় দ্য আল-হেরা ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের পাশে থাকতে চায়। আগামীতেও এ ধরনের সেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
এ সময় ট্রাভেল মাস্টারের ম্যানেজিং ডিরেক্টর আবু বকর ছিবলী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,
“সমাজের দুঃস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দ্য আল-হেরা ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কাজে পাশে থাকার চেষ্টা থাকবে।”

শীতবস্ত্রপ্রাপ্ত একজন উপকারভোগী বলেন,

“এই শীতে আমাদের খুব কষ্ট হচ্ছিল। লেপ কেনার মতো সামর্থ্য আমাদের নেই। দ্য আল-হেরা ফাউন্ডেশন আমাদের পাশে দাঁড়িয়েছে, এজন্য আমরা খুব খুশি। আল্লাহ তায়ালা যেন এই ফাউন্ডেশনের সবাইকে ভালো রাখেন।”।”

এ সময় দ্য আল-হেরা ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং কর্মসূচি বাস্তবায়নে সক্রিয়ভাবে সহযোগিতা করেন।
উক্ত মানবিক কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিল ট্রাভেল মাস্টার।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং দ্য আল-হেরা ফাউন্ডেশনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ১১:২০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
৬৮ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  