Hi

০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাহাড় সম ত্রুটি ঢাকতে গাইবান্ধার এসপি,ওসির বিরুদ্ধে এসআই এর স্ত্রীর মামলা

রিপোর্টারের নাম

পুলিশের উর্ধতন কর্মকর্তাদের নিয়ে দীর্ঘদিন থেকে বিভিন্ন আপত্তিকর পোষ্ট দিয়ে আসছিলেন গাইবান্ধা সদর থানার সাবেক (এস আই) মনিরুজ্জামান। সে কারনে তার ডিভাইস জব্দ করা হয়।

তিনি নিজের পাহাড় সমান দোষ ঢাকতে দীর্ঘ পাঁচ মাস পর তার স্ত্রীকে দিয়ে গাইবান্ধার এসপি,ওসিসহ তিন জনের বিরুদ্ধে গাইবান্ধা আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।

গত ২২ অক্টোবর (বুধবার) গাইবান্ধা সদর থানার সাবেক (এসআই) মনিরুজ্জামানের স্ত্রী ডিভাইস আটকের অভিযোগে গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এঞ্জেলা,সদর থানার ওসি শাহিনুর ইসলামসহ তিনজনের বিরুদ্ধে গাইবান্ধার আমলী অদালতে একটি মামলা দায়ের করেছেন।

মামলায় অভিযোগ করা হয় যে গত ২৫ মার্চ পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা। এস আই মনিরুজ্জামানকে তার কার্যালয়ে ডেকে নেন পরে মনিরজ্জামানের এক আত্মীয়ের মৌখিক অভিযোগের কথা বলে তার মোবাইল ও ল্যাপটপ আটকে রেখে দেন।

জেলা পুলিশের একটি সূত্র জানায় এস আই মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে তার ডিভাইসগুলি ব্যবহার করে পুলিশের উর্ধতন কর্মকর্তাদের নামে আপত্তিকর পোষ্ট দিয়ে আসছিলেন। এরই প্রেক্ষিতে ডিভাইসগুলি জব্দ করে ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়।

গাইবান্ধার সাবেক পুলিশের (এস আই) মনিরুজ্জামানের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ রয়েছে । তিনি নিজের দোষ ঢাকতে ঘটনার দীর্ঘ পাঁচ মাস পর তার স্ত্রীকে দিয়ে গাইবান্ধার এসপি,ওসির বিরদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে পিবিআই এ তদন্তাধীন রয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৭:৪৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
১৯৮ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  