নিজস্ব সংবাদদাতা ঃ
[caption id="attachment_7690" align="alignnone" width="1024"]
গাইবান্ধার সাঘাটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে শোভাযাত্রা ও পথসভা করেছেন জেলা বিএনপির সহসভাপতি ও সাঘাটা উপজেলা বিএনপির আহবায়ক জননেতা আলহাজ্ব মোহাম্মদ আলী।[/caption]
মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় শোভাযাত্রাটি বোনারপাড়া উপজেলা চত্তর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষীন করে।এই শোভাযাত্রায় প্রায় এক হাজার মোটর সাইকেলে তৃণমূলের নেতাকর্মী ও সাধারন জনগন অংশগ্রহণ করে।

এ সময় গাইবান্ধা ৫ (সাঘাটা ফুলছড়ি) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলহাজ্ব মোহাম্মদ আলী কয়েকটি পথসভায় বক্তব্য দেন। সেই সঙ্গে ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং গণসংযোগ করেন।
পথসভায় তিনি বলেন, ‘শহীদ জিয়ার আদর্শে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের স্বপ্নকে ধারণ করে সুন্দর বাংলাদেশ গড়তে হবে। এজন্য আগামীতে ধানের শীষের বিকল্প নেই।’
তিনি এমপি নির্বাচিত হলে জনমানুষের প্রত্যাশা পূরণ ও অবিসংবাদিত নেতা তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
[video width="848" height="480" mp4="http://www.jonogonerkhobor.com/wp-content/uploads/2025/10/VID-20251021-WA0016.mp4"][/video]
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মইন প্রধান লাবু, যুগ্ম আহবায়ক মোঃ আলাউদ্দিন মন্ডল, বোনার পড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ সাদেকুর ইসলাম সহ বিএনপির সকল নেতাকর্মী, যুবদলে,স্বেচ্ছাসেবকদল,ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং আপামর জনসাধারণ।
