Hi

০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে হিট স্ট্রোকে ধান খেতেই কৃষকের মৃত

রিপোর্টারের নাম
মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
নিহত কৃষক ওয়ারেছ আলী
দিনাজপুরের ঘোড়াঘাটে তীব্র গরমের মধ্যে ধানের জমিতে কীটনাশক ছিটানোর সময় হিট স্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার পালশা ইউনিয়নের ভাতছালা গ্রামে নিজের জমি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত কৃষকের নাম ওয়ারেছ আলী (৫৫)। তিনি ওই এলাকার মৃত হবিবর রহমানের ছেলে।
মৃত্যের ছোট ভাই মোস্তাক আহমেদ বাবলু জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে রোদ ও তীব্র গরমের মধ্যে বসতবাড়ি থেকে ৫০০ মিটার দক্ষিণ দিকে নিজের ধান খেতে কীটনাশক ছিটানোর জন্য যান আমার বড় ভাই। সন্ধ্যা হওয়ায় পরও বাড়ি ফিরে না আসলে আমরা পরিবারের লোকজন মিলে তাঁকে খুজতে থাকি। খুঁজাখুঁজির এক পর্যায়ে তাঁকে ধান খেতের জমির মধ্যে পড়ে থাকতে দেখি এবং সেখানে তাঁকে মৃত অবস্থায় পাই। সেসময় আমাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয়দের সহযোগিতায় মৃত দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, প্রচণ্ড গরমের মধ্যে দুপুরের দিকে জমিতে কাজ করতে গিয়েছিলেন ওয়ারেছ আলী। দুপুর সাড়ে ১২ থেকে সন্ধ্যা সাড়ে ৬টা এর যেকোন সময় মধ্যে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। সুরতহাল করা হয়েছে। ঘটনাটি হৃদয়বিদারক।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৭:৩১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
১৯৩ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  