Hi

০৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যাসিস্টদের দোসরা যাতে ফ্যাসিস্টদের পূর্ণবাসন না করতে পারে: ডা.জাহিদ

রিপোর্টারের নাম
মনোয়ার বাবু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য রাখছেন ডা. জাহিদ হোসেন। 
আগামী নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন যে রুপ রেখা ঘোষণা করেছেন, কোন ষড়যন্ত্র যাতে সেটাকে ভেস্তে দিতে না পারে সেজন্য শহীদ জিয়া, খালেদা জিয়া এবং তারেক রহমানের সৈনিকদের কে ঐক্যবদ্ধ থাকতে হবে, সচেতন থাকতে হবে। যাতে কোন ষড়যন্ত্রকারীরা বা ফ্যাসিস্টদের দোসরা পেছন দিক দিয়ে আবার ফ্যাসিস্টদের পূনর্বাসন করার চেষ্টা গ্রহন করতে না পারে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
জাহিদ হোসেন বলেন, যতক্ষণ পর্যন্ত না আমাদের যে অধিকার অর্থাৎ আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিবো এবং নির্ভয়ে নির্বিঘ্নে দিবো, সেই পরিবেশ তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত মনে রাখতে হবে আমাদের সংগ্রাম শেষ হয় নাই।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী।
তিনি আরও বলেন, স্বৈরাচারিনী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাঁর দোসররা এই বাংলাদেশেই আছে। প্রশাসনের মধ্যে আছে, আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে আছে, আপনাদের বাড়ির আশেপাশে আছে। কাজেই তারা যাতে কোন অবস্থাতেই মাথা চারা দিয়ে উঠতে না পারে, সেই জন্য  আমাদের সকল নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই জাতীয় ঐক্য বিনষ্ট করা যাবে না, ঐক্য বিনষ্ট করলে লাভবান হবে স্বৈরাচার আর সুযোগ নিবে স্বৈরাচারের দোসররা।
আলোচনা সভা শেষে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এর আগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে জড়ো হয়।
এতে পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, ফরিদ আলম, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম লেলিন,পৌর যুবদলের সদস্য সচিব সজীব কবির,পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম রব্বানী,পৌর ছাত্র দলের আহবায়ক রকি আহমেদ প্রমূখ। এসময় পৌর বিএনপি ও এর সহযোগিতা সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০২:৩৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
১৫৭ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  