Hi

০৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কাভার্ডভ্যান চালক শামীম হত্যার আসামিদের  গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ

রিপোর্টারের নাম
সাভার প্রতিনিধিঃ
শাহ্ সিমেন্টের কাভার্ড ভ্যানের চালক সামীম হোসেনকে হত্যার ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে  ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। এঘটনায় প্রশাসনের আশ্বাসে প্রায় ৫০ মিনিট পরে তারা সড়ক ছেড়ে দেয়।
এসময় পরিবহন শ্রমিকরা বলেন, গত ২৫ আগস্ট সকালে তাদের সহকর্মী শাহ সিমেন্টের গাড়ির চালক মো. শামীমকে ছুরিকাঘাতে হত্যা করেছে ছিনতাইকারীরা। ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারে নি পুলিশ। আগামী ২৪ ঘন্টার মধ্যে শামীমের হত্যাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
শুক্রবার (২৯ আগস্ট) নামাজের পর ‘নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ’ এর ব্যানারে ঢাকা-আরিচা  মহাসড়কের  বিশমাইল এলাকায় সড়কের উভয় লেন অবরোধ করে বিক্ষোভ করেন চালকরা।
এছাড়া ৭২ ঘন্টার মধ্যে দ্রুত আইনে হত্যাকারীদের শাস্তির আওতায় আনতে হবে। হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। বিক্ষোভ কর্মসূচীতে নিহত শামীমের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
এব্যাপারে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ  বলেন, বিক্ষোভকারীদের দাবি তাদের সহকর্মী শামীম হত্যাকান্ডের ঘটনায় খুনিদের গ্রেপ্তার করতে হবে। এছাড়া শাস্তির আওতায় আনতে হবে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধের প্রায় ৫০ মিনিট পরে সড়ক ছেড়ে দেয় বিক্ষোভকারীরা। বর্তমানে মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রসঙ্গত,  গত ২৫ আগস্ট ছিনতাইকারীর ছুরিকাঘাতে শামীম আহত হলে স্থানীয়রা একটি রিকশাযোগে তাকে হাসপাতালে পাঠায়। শামীমকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শামীম শাহ্ সিমেন্টের গাড়ি চালাতেন।
ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৯:৪৬:১২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
১০৩ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  