Hi

০২:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় বিক্ষোভ-সমাবেশ শেষে জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুর

রিপোর্টারের নাম

ফয়সাল রহমান জনি,গাইবান্ধা

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা জেলা জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুর চালায়।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে শহরের গণঅধিকার পরিষদ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপার কার্যালয়ের সামনে সমাবেশ করে।

বিক্ষোভ শেষে পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা জাতীয় পার্টি জেলা কার্যালয়ের সামনে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তারা সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দেন। বিকেল সাড়ে চারটার দিকে বৃষ্টি শুরু হলে সুযোগ নিয়ে কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় সাইনবোর্ড ও শাটার ভাঙচুর করা হয়। পরে বিজয় উল্লাস করে সরে যায় মিছিলকারীরা।

এর আগে সমাবেশে বক্তারা নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

­

তারা আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখার অপচেষ্টা সফল হবে না; জনগণের অধিকার আদায়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবে।

বিক্ষোভ-সমাবেশে জেলা, ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন।গণঅধিকার পরিষদের জেলা সভাপতি শামছুজ্জামান সিদ্দিকী মামুন,সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম ।

বিক্ষোভে বাংলাদেশ যুব অধিকার পরিষদের জেলা সভাপতি রবিউল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক মোনারুল ইসলাম মনা সহ জুলাই যোদ্ধা এবং এসসিপির নেতাকর্মীরাও ছিলেন ।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৩:৩৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
১৪৮ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  