গাইবান্ধার মসজিদ ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধার যুবলীগ নেতা কর্তৃক মসজিদ ভাঙার অভিযোগে মুসুল্লী ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার নাকাইহাট–গাইবান্ধা সড়কের কনকরায় আহলে হাদীস জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেয়া ওই মসজিদের মুসুল্লী ও এলাকাবাসী অভিযোগ করে বলেন, যুবলীগ নেতা ও মসজিদের সাবেক ক্যাশিয়ার মাসুম মিয়ার নিকট মসজিদের প্রায় ১৬ লাখ টাকা জমা ছিল। দীর্ঘদিন ধরে ওই টাকা ফেরত না দিয়ে তিনি তালবাহানা করে আসছিলেন। এ নিয়ে মসজিদ কমিটি ও মুসল্লীদের সাথে যুবলীগ নেতা মাসুমের বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সমর্থিত কিছু লোক নিয়ে এসে মসজিদটি ভাঙচুর করে মাসুম ।
বক্তারা আরো অভিযোগ করেন বলেন, মসজিদটি ভাঙচুরের সময় আমরা বাধা দিতে গেলে মাসুমের লোকজন আমাদের ওপর হামলা করে। পুলিশকে জানালেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা মসজিদের টাকা ফেরত, ক্ষতিপূরণ এবং দোষীদের বিচার চাই।”
সেই সাথে মসজিদের ভাঙচুরকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।









