Hi

১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জবি ছাত্রী হলের ফি কমলো ১৪০০ টাকা

নিজস্ব প্রতিবেদক

‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ এর ফি কমানোসহ চার দফা দাবিতে উপাচার্যের দফতর ঘেরাও করে বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবির প্রেক্ষিতে হল ফি কমানো হয়েছে ১৪০০টাকা।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থিত উপাচার্য দফতর ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন তারা। এর আগে, হলের প্রাধ্যক্ষ বরাবর চার দফা দাবি বাস্তবায়নে একটি স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।

হলের শিক্ষার্থীরা বলেন, তিন বছর ধরে হলের ওয়াইফাই সমস্যা, খাবারের সমস্যা, মেডিকেল সেন্টার নেই। অন্য সব বিশ্ববিদ্যালয়ের হলে যেখানে নামেমাত্র ফি নেওয়া হয় সেখানে আমাদের একটিমাত্র হল হওয়া সত্ত্বেও কম সুবিধা দিয়ে বেশি ফি আদায় করা হয়। আমরা এই সব কিছুর অবসান চাই।

হল প্রভোস্টের দায়িত্বহীনতার কথা উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, তাঁকে কোনো কিছু সম্পর্কে বললে তিনি জবাব দেন, আমি এ বিষয়ে কিছু জানি না। সবকিছু আইসিটি সেলের পরিচালক ও প্রশাসন জানে।

তারা অভিযোগ করে বলেন, ১৫ দিনে ওয়াইফাই সমস্যা সমাধান করবে বলে আজ দুই-তিন বছর শেষ হয়েগেলেও কোনো সমাধান বের করেনি তারা। ফলে অধিকার আদায়ে বাধ্য হয়ে আজ বিক্ষোভ করতে হয়েছে।

শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হলো-

১. হলের ফি অর্ধেক করতে হবে।

২. খাবারের মান বৃদ্ধি ও আলাদা ডাইনিং চালু করতে হবে

৩. মেডিকেল সেন্টার চালু করে ছাত্রীদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে।

৪. দ্রুত সময়ের মধ্যে অধিক ক্ষমতাসম্পন্ন ওয়াইফাই নেটওয়ার্কের ব্যবস্থা করতে হবে।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন হলের বাৎসরিক ফি ৩ হাজার ৪০০ টাকা থেকে কমিয়ে ২ হাজার টাকা করতে সম্মত হয়।

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ১১:৩৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
২১৭ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  