Hi

০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার ঢাকায় এসে দায়িত্ব গ্রহণ করেছেন।

শুক্রবার (৮ আগস্ট) ঢাকার পাকিস্তান মিশনে যোগ দিয়েছেন তিনি।

ঢাকার পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, শুক্রবার বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান ডেপুটি হাইকমিশনার।

ঢাকা মিশনে যোগ দেওয়ার আগে ইমরান হায়দার মিয়ানমারে পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হলেন। গত মে মাসে হঠাৎ করেই দুই সপ্তাহের ছুটিতে ঢাকা ছাড়েন মারুফ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো চিঠিতে ঢাকার পাকিস্তান হাইকমিশন জানিয়েছিল, ছুটি শেষ করে ঢাকায় আবার পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দ মারুফ। তবে তিনি আর ঢাকা মিশনে যোগ দেননি।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী ২৩ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসছেন। সেই সফরের আগেই পাকিস্তানের নতুন দূত ঢাকা মিশনে যোগ দিলেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৪:১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
২৩৯ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  