Hi

১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন ফেব্রুয়ারিতেই, একদিনও দেরি হবে না: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসেই দেশের নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে। একদিনও বিলম্ব হবে না বলে তিনি মন্তব্য করেন। আগামী পাঁচ দিন রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংকটজনক সময় হিসেবে বিবেচিত হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের আয়োজনে অনুষ্ঠিত সংলাপে এসব কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টা ড. ইউনুস এই বিষয়ে দৃঢ় অবস্থানে আছেন এবং নির্বাচন যথাসময়ে আয়োজনের ব্যাপারে সব প্রস্তুতি সম্পন্ন হবে।”

তিনি আরও জানান, “ ভুমিকম্পের ক্ষতির মতো দেশের অবস্থা ছিল যখন ইনটারিম গভর্নমেন্ট দায়িত্ব নিয়েছিল। তারপর থেকে নানা গুরুত্বপূর্ণ সংস্কার কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। পুলিশ, বিচার বিভাগ এবং এনবিআরসহ অন্যান্য ক্ষেত্রে কার্যক্রম অব্যাহত রয়েছে।”

প্রেস সচিব জানান, “দুই-একটি জঘন্য খুনের ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে বিনিয়োগ আরও বাড়বে।”

তিনি আরও বলেন, “কারো কণ্ঠরোধ করা হয়নি। বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা বজায় রয়েছে এবং থাকবে।”

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৯:১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
১৪৮ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  