Hi

০২:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে র‍্যাবের উপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ২

ফয়সাল রহমান জনি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‍্যাবের অভিযানে হামলার ঘটনায় ৮৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় মুন্না মিয়া (২১) ও তাজুল ইসলাম (৩২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। গ্রেফতারকৃত মুন্না মিয়া উপজেলার চাঁদপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ও তাজুল ইসলাম একই এলাকার মৃত তোফালের হোসেনের ছেলে।

এর আগে সকালে র‍্যাবের পক্ষ থেকে সরকারি কাজে বাঁধা ও হামলার ঘটনায় ৫ র‍্যাব সদস্য আহত হওয়ারঅভিযোগে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।এ মামলায় ২৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৭ জুলাই রাতে উপজেলার কামারদহ ইউনিউনের নয়াপাড়ায় র‍্যাব সদস্যরা এক অভিযান পরিচালনা করে অপহরন মামলার আসামী লিয়ন বাবুকে আটক করলে,র‍্যাব সদস্যদের উপর হামলা করে আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টা করে,পরে থানা পুলিশসহ তাদের চেষ্টায় অপহরন মামলার আসামী আটক ও ভিকটিম উদ্ধার হয়। ওই অভিযান চলাকালীন সময়ে র‍্যাবের উপর হামলার ঘটনা ঘটে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ১১:৪৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
১৫৭ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  