Hi

১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবার বিশ্বকাপে ইতালি

স্পোর্টস ডেস্ক

ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে ছেলেদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। আইসিসির মেগা টুর্নামেন্টটির ইতিহাসে প্রথমবার নিজেদের জায়গা নিশ্চিত করেছে ইউরোপীয় দেশ ইতালি। যদিও লিগ পদ্ধতির বাছাইপর্বে গতকাল তারা নেদারল্যান্ডসের কাছে হেরেছে। তবে নেট রানরেটের হিসাবে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল ইতালি।

ইতালি ক্রিকেট দলের দেওয়া ১৩৫ রানের সহজ লক্ষ্য অনায়াসে তাড়া করেছে নেদারল্যান্ডস। ইউরোপীয় অঞ্চলের লিগ পদ্ধতির বাছাইপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে তারাও টি-টোয়েন্টি বিশ্বকাপে উঠেছে। ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে ইতালি ৭ উইকেটে ১৩৪ রান তুলেছিল। যা ২২ বল এবং ৯ উইকেট হাতে রেখেই পেরিয়েছে ডাচরা। বাছাইয়ের ৪ ম্যাচে ৬ পয়েন্ট নেদারল্যান্ডসের। জার্সি ক্রিকেট দল সমান ৫ পয়েন্ট পেলেও নেট রানরেটে এগিয়ে থাকায় ইতিহাস গড়ল ইতালি।

ইউরোপ থেকে বাছাইয়ের চূড়ান্ত পর্বের মাধ্যমে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ ছিল দুটি দলের সামনে। যার জন্য পাঁচটি দল গত এক সপ্তাহ ধরে নেদারল্যান্ডসের মাটিতে এই প্রতিযোগিতায় অংশ নেয়। ইউরোপ থেকে নেদারল্যান্ডস ও ইতালির পাশাপাশি এই বাছাইয়ে লড়েছে স্কটল্যান্ড, জার্সি ও গার্নসি। সবমিলিয়ে এখন পর্যন্ত ১৫টি দল টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। স্বাগতিক ভারত-শ্রীলঙ্কা বাদে বিশ্বকাপে ওঠা বাকি দলগুলো হচ্ছে– বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডা।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৭:০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
৯৭ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  