যাদের কাঁঠাল খাওয়া উচিত নয়

যদিও কাঁঠাল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কিন্তু কারও কারও ক্ষেত্রে এই ফল খেলে প্রতিকূলতা দেখা দিতে পারে। যাদের রক্ত সংক্রান্ত কোনো রোগ আছে, তাদের কাঁঠাল খাওয়া একেবারেই উচিত নয়।
অতিরিক্ত কাঁঠাল খেলে কারও কারও ক্ষেত্রে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। কাঁঠালে থাকে পোলেন বা ল্যাটেক্স। এই দুই উপাদান কারও কারও শরীরে অ্যালার্জির কারণ হতে পারে।
যারা ইতিমধ্যেই ডায়াবেটিসে আক্রান্ত অথবা প্রিডায়াবেটিস সেকশনে রয়েছেন, তারা বেশি কাঁঠাল খেলে ক্ষতি হওয়ার ভয় বেশি রয়েছে। কারণ কাঁঠালের গ্লাইসেমিক ইনডেক্স অনেক বেশি। যে কারণে কাঁঠাল খেলে ব্লাড সুগার বৃদ্ধি পায় দ্রুত।
সার্জারির আগে ও পরে অতিরিক্ত কাঁঠাল খেলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই সতর্ক থাকতে হবে। সার্জারির পরপর সব রোগীকেই কিছু ওষুধ দেয়া হয়। কাঁঠাল খেলে সেসব ওষুধের সঙ্গে বিক্রিয়া করতে পারে।
গর্ভাবস্থায় কাঁঠাল খেলে খুব বেশি সমস্যা হয় না। তবে অতিরিক্ত কাঁঠাল খাওয়া ঠিক হবে না। ব্রেস্টফিড করার সময়ও এই জনপ্রিয় ফল অতিরিক্ত খাওয়া যাবে না।








