Hi

১২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মিরাজের নেতৃত্বে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন নাইম-শামীম

স্পোর্টস ডেস্ক

নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন পর দলে ফিরেছেন ওপেনার নাইম শেখ এবং মিডল অর্ডার ব্যাটার শামীম পাটোয়ারী।

চোট কাটিয়ে লিটন দাসও ওয়ানডে দলে ফিরেছেন। তবে জায়গা হয়নি আলোচনায় থাকা উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের।

নাইম শেখ সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের শ্রীলঙ্কা সিরিজে। প্রায় দুই বছর পর দলে ফিরলেন বাঁহাতি এই ওপেনার। এর আগে ৮ ওয়ানডেতে তার রান ছিল মোটে ৯৫। তবে বিপিএল আর ডিপিএলে ব্যাটে রানের ফোয়ারা ছুটিয়ে ওয়ানডে দলে জায়গা ফিরে পেয়েছেন তিনি।

এদিকে শামীম পাটোয়ারীর অন্তর্ভুক্তি কিছুটা বিস্ময়ের। তিনিও প্রায় দুই বছর ওয়ানডে দলের বাইরে ছিলেন। ৪ ওয়ানডের ক্যারিয়ারে তার মোট রান মাত্র ১৬।

দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফিরে পাকিস্তানের বিপক্ষে লাহোরে তিন ইনিংসে শামীম করেন ৪, ৭ আর ৮। ঘরোয়া লিগে দুর্দান্ত পারফর্ম করা নুরুল হাসান সোহানকে টপকে তার ওয়ানডে দলে ঢুকে পড়া প্রশ্নের জন্ম দিয়েছে।

ওয়ানডে দলে নতুন মুখ তানভীর ইসলাম। ৬টি টি-টোয়েন্টি খেলা এই বাঁহাতি স্পিনার ওয়ানডে অভিষেকের অপেক্ষায়।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ১২:০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
১৪০ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  