Hi

০২:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের পররাষ্ট্র সচিব

“বাংলাদেশের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে”

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠককে ফলপ্রসূ বলে আখ্যায়িত করেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এমন মন্তব্য করেন।

সাক্ষাৎ শেষে আমনা বালুচ বলেন, “ঢাকায় এসে আমি খুব খুশি। খাবার ভালো ছিল, শপিং ভালো হয়েছে এবং আলোচনাও হয়েছে ফলপ্রসূ।”

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ‘ফরেন অফিস কনসালটেশন’ বা এফওসি শীর্ষক বৈঠকে অংশ নেন তিনি। সেখানে পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আমনা বালুচ, আর বাংলাদেশের পক্ষে নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। বৈঠক শেষে আমনা বালুচ পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন।

যদিও আলোচনায় কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি, তবে কূটনৈতিক সূত্র বলছে—দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও পারস্পরিক বোঝাপড়া উন্নয়নের লক্ষ্যে এই বৈঠক ছিল গুরুত্বপূর্ণ।

সূচি অনুযায়ী, উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর আমনা বালুচ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন পর এ ধরনের আলোচনা শুরু হওয়া ইতিবাচক সংকেত। তারা মনে করছেন, ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক স্বাভাবিক করতে দুই দেশকে আরও উদ্যোগী হতে হবে। আলোচনায় বাণিজ্য বাড়ানো ছাড়াও একাত্তরের কিছু অমীমাংসিত বিষয় স্থান পেতে পারে।

উল্লেখ্য, সর্বশেষ ২০১০ সালের নভেম্বরে ইসলামাবাদে বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার ঢাকায় হলো নতুন আলোচনা।

এছাড়া চলতি মাসের শেষ দিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসছেন বলে জানা গেছে। এটি হবে ২০১২ সালের পর প্রথম কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর।

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০১:১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
১৮৮ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  