Hi

০২:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট আজ সোমবার ঘোষণা করা হয়।

আজ বেলা তিনটায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জাতির উদ্দেশ্যে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন শুরু করেন। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোও তা সরাসরি সম্প্রচার করছে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আজ এক বিশেষ বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের অর্থ বিল অনুমোদন করেছে। সেই সঙ্গে ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন করেছেন। প্রধান উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও অন্যান্য উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন। ২০২৫-২৬ অর্থবছরের এই বাজেট প্রস্তাব পাস হবে ৩০ জুন। ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।

বাজেট অধিকতর অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থ বিভাগের ওয়েবসাইটে ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওয়েবসাইটে বাজেটের সব তথ্য ও গুরুত্বপূর্ণ দলিলসমূহ পাওয়া যাচ্ছে। যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এসব দলিল পড়তে ও ডাউনলোড করতে পারবেন। এছাড়া দেশ ও বিদেশ থেকে যে কেউ বাজেট নিজস্ব সম্পর্কে মতামত ও সুপারিশ দিতে পারবেন। ই-মেইলের মাধ্যমে মতামত ও সুপারিশ দেওয়া যাবে।

তথ্য অধিদপ্তর গত বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে জানিয়েছে, জাতীয় বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিত করার জন্য সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোকে বিটিভি থেকে ফিড গ্রহণ করে অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতা সম্প্রচার করতে বলা হয়েছিল। সে অনুযায়ী পদক্ষেপ নেয়া হয়।

বাজেটের বই দেওয়া হয় এবার সচিবালয়ে অবস্থিত তথ্য অধিদপ্তর (পিআইডি) থেকে। বাজেট উপস্থাপনের পরদিন, অর্থাৎ মঙ্গলবার বেলা তিনটায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাজেট উপলক্ষে গণমাধ্যমকে বলেছেন, এই বাজেট জনগণের জীবন-জীবিকা উন্নত করার বাজেট। বাজেট হলো বাস্তবসম্মত, কল্যাণমুখী ও সমতাভিত্তিক।

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০১:৫৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
২১৭ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  