০২:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশেষ দূত আনিসুজ্জামান চৌধুরী
২০২৬ সালেই এলডিসি থেকে উত্তরণ

২০২৬ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত আনিসুজ্জামান চৌধুরী।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব বলেন।
আনিসুজ্জামান চৌধুরী বলেন, এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত। ২০২৬ সালেই এলডিসি থেকে উত্তরণ ঘটবে। করোনা না হলে ২০২৪ সালেই এলডিসি থেকে উত্তরণ ঘটতো।
তিনি বলেন, আমাদের থেকে দুর্বল দেশেরও এলডিসি থেকে উত্তরণ হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম ও ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।
ট্যাগ :
এলডিসি







