Hi

০৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাত জেগেও ঝরঝরে দিন পার করার উপায়

লাইফস্টাইল ডেস্ক

কোনো কারণে রাতে জেগে সকালে অফিসে গিয়ে কাজ করতে করতে ঘুম আসে। এই ধরনের পরিস্থিতিতে চার খাবারে আস্থা রাখতে পারেন। এতে একটি ঝরঝরে দিন পার করতে পারবেন। জেনে নিন সে খাবারগুলো কোনটি।

পানি

সারারাত বিশ্রাম না হলে শরীরে নানারকম সমস্যা হতেই পারে। হতে পারে ডিহাইড্রেশনের সমস্যাও। তাই শরীরকে আর্দ্র রাখা সবার আগে জরুরি। সারা দিনে ঘন ঘন পানি খান। কারণ পানি শরীরের কর্মক্ষমতা বজায় রাখতে সাহায্য করে।

চা-কফি

চা বা কফিতে থাকা ক্যাফিন সাময়িকভাবে শারীরিক ক্ষমতা বাড়াতে পারে। তবে খুব বেশি ক্যাফিন শরীরের আর্দ্রতা কমিয়ে দিতে পারে। তাই এমন দিনে কফি বা চা খেতেই পারেন। তবে দু’কাপের বেশি নয়।

প্রাতরাশ

সারারাত না ঘুমিয়ে পরের দিন সকালে এমন কোনো খাবার খাবেন না, যাতে চিনি বেশি বা কার্বোহাইড্রেট বেশি। বিশ্রামের অভাবে শরীরে দ্রুত এনার্জি দিতে ওই ধরনের খাবার খাওয়ারই ইচ্ছে হতে পারে বেশি। তবে নিজেকে আটকান। বদলে প্রোটিন বেশি রয়েছে এমন কোনো প্রাতরাশ করুন। যেমন: ডিম, দই ইত্যাদি।

হালকা মধ্যাহ্ণভোজ

ভাত, রুটি, নুড্‌লসের মতো কার্বোহাইড্রেটের মাত্রা বেশি-এমন খাবার না খাওয়াই ভালো। বদলে স্যালাড অথবা মাছ বা মুরগির মাংস খাওয়া যেতে পারে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৪:১৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
১৭১ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  