Hi

১২:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফুলছড়িতে বজ্রপাতে এক গরুর মৃত্যু

ফয়সাল রহমান জনি

শনিবার সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক জাহিদুল মিয়া (৪৮) ওই ইউনিয়নের,কাতলামারী গ্রামের বাসিন্দা৷ গরুটির বর্তমান বাজার মূল্য প্রায় লাখ টাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষক জাহিদুল মিয়া কাতলামারী গ্রামের মুন্সীর হাটে অফদা বাধ এলাকায় ঘাস খাওয়ার জন্য গরুটিকে রেখে আসেন। হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পাশাপাশি বজ্রপাত শুরু হলে গরুটি ঘটনাস্থলেই মারা যায়।

বৃষ্টি শেষে গরুর মালিক মাঠে গিয়ে গরু টিকে মৃত দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন।

কৃষক জাহিদুল মিয়া বলেন, বৃষ্টি শেষ হলে গরু আনতে যাই। গিয়ে দেখি বজ্রপাতে আমার গরুটি মারা গেছে। আমি কৃষি কাজ করে সংসার চালাই পাশাপাশি গরুটি লালন পালন করছিলাম।আমার অপূরনীয় ক্ষতি হয়ে গেলো।

স্থানীয় বাসিন্দা রহমান মিয়া বলেন, দরিদ্র কৃষকের বড় ধরনের ক্ষতি হয়ে গেল। গরুটির আনুমানিক মূল্য লাখ টাকা। তিনি ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারের পক্ষ থেকে সহযোগিতার দাবি জানান।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম খুশি বলেন, বিষয়টি শুনেছি খুবই দুঃখজনক।গরুটি মারা যাওয়ায় কৃষক জাহিদুলের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৯:০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
১২৮ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  