Hi

১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে হামলায় ৭০ সন্ত্রাসী নিহত, দাবি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ‘অপারেশন সিঁদুর’ তথা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এ হামলায় পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন এবং নিহতদের সবাই সন্ত্রাসী বলে দাবি করেছে নয়াদিল্লি।

বুধবার (৭ মে) একটি সরকারি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, বুধবার ভোরে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মিরে “৯টি সন্ত্রাসী ঘাঁটিতে” ২৪টি সুনির্দিষ্ট মিসাইল হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত ৭০ জন সন্ত্রাসী নিহত এবং আরও ৬০ জনের বেশি আহত হয়েছেন, যা সন্ত্রাসী সংগঠনগুলোর কর্মকাণ্ডে “বড় ধরনের ধাক্কা” দিয়েছে।

সূত্রের দাবি, এই স্থানগুলোকে সন্ত্রাসী কার্যকলাপের কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছিলো। লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মোহাম্মদের সাথে সম্পৃক্ত শিবিরগুলোকে লক্ষ্য করে সূক্ষ্ম ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এর ফলে পাল্টা আক্রমণে এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অপারেশনাল সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

এদিকে পাকিস্তান ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হতাহতের বিষয়ে হালনাগাদ তথ্য দিয়ে তিনি বলেন, ভারতের হামলায় ছয়টি এলাকায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন ৪৬ জন। হামলায় কমপক্ষে ৯ জন বেসামরিক লোক মারা গেছেন, ৩৮ জন আহত হয়েছেন এবং দুজন নিখোঁজ রয়েছেন।

ভারতীয় সরকারি সূত্রের দাবি, “নিরপেক্ষ লক্ষ্যবস্তুর মাধ্যমে” ক্ষতির পরিমাণ কমানো হয়েছে। কিন্তু পাকিস্তান বলছে, বাস্তবে ভারত বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। কোনো পাকিস্তানি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।

এর আগে ভারত শাসিত জম্মু-কাশ্মিরে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ ভারতীয় নিহত হন। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে ভারত। এর জবাবেই পাকিস্তানে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। তবে পাকিস্তান বরাবরই ওই হামলার দায় অস্বীকার করে আসছে।

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৭:৪৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
১৫৫ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  