Hi

১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তান প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতশাসিত কাশ্মীরে হামলার পর উদ্ভূত নতুন উত্তেজনার প্রেক্ষাপটে মালয়েশিয়ায় নির্ধারিত সরকারি সফর স্থগিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

সোমবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‌‌‘ভারতশাসিত কাশ্মীরে সাম্প্রতিক হামলার পর উদ্ভূত উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তানের যে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে, আমি সেটি পূর্ণমাত্রায় অনুধাবন করি এবং আশা করি পরিস্থিতি দ্রুত শান্ত হবে।’

আগামী শুক্রবার মালয়েশিয়া পৌঁছানোর কথা ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের।

পাকিস্তান প্রধানমন্ত্রী কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, রবিবার (৪ মে) রাতে দুই দেশের নেতার মধ্যে কথা হয় এবং শেহবাজ শরিফ বলেন, তিনি বছরের শেষ দিকে মালয়েশিয়া সফরের অপেক্ষায় রয়েছেন।

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ১১:১৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
১৮০ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  