Hi

০২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে সহজ শর্তে ঋণ দেয়ার নামে ৮২ লাখ টাকা নিয়ে উধাও

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সহজ শর্তে ঋন দেয়ার নামে ৮২ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় নারীসহ দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মো. সাজেদুল ইসলাম (৫০) ও একই উপজেলা৷ তাসলিমা আক্তার (৩৫)।

শনিবার (৩ মে) বিকালে র‍্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (২ মে) রাত ১১ টার দিকে জেলার সদর উপজেলার চুরখাই থেকে মো. ইসলাম ইসলাম ও ওই দিন রাতেই ঈশ্বরগঞ্জ থেকে তাসলিমা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

সিপিএসসি র‌্যাব-১৪ ময়মনসিংহ অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম বলেন, প্রতারক মো. সাজেদুল ইসলাম ও তাসলিমা আক্তার জেলার ফুলবাড়ীয়া উপজেলায় নিজেদের জনশক্তি নামক ঋণ প্রদানকারী অফিসের বড় পোস্টে চাকরি করে বলে ভুয়া পরিচয়ে এবং জাল নথিপত্র তৈরি করে মানুষকে বিভ্রান্ত করে ১ হাজার ৪০০ মানুষের কাছ থেকে এক বছরে ৮২ লাখ টাকা কিস্তির মাধ্যমে উত্তোলন করে। পরে ঋন দিবে বলে কালক্ষেপন করতে থাকে। পরবর্তীতে প্রতারকরা বলে যে, মে মাসের ১ম সপ্তাহে সদস্যদের ঋণ দিবে। গত ২৪ এপ্রিল সকালে অফিসে আসার কথা বলে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় ফুলবাড়ীয়া উপজেলার আছিম হোরবাড়ি এলাকার তানভীর হাসানের স্ত্রী মোছা. ফারহানা খাতুন বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে নারীসহ দুইজনকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান র‍্যাব কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০১:৩২:১২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
৩০৩ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  