Hi

০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণের খবর নিউজ ডেস্ক

ফ্যাসিবাদী সরকারের আমলে অন্যান্য সব প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বর্তমান সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের অকৃত্রিম বন্ধু।’

পুলিশ বাহিনীর পুরোনো যেকোনো পোশাকে ফিরে যাওয়ার ব্যাপারে সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে সিদ্ধান্ত দেবেন বলেও এ সময় আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শনিবার (২৮ মার্চ) সকালে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বিসিএস পুলিশ ৪৩তম ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছি, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য।’

পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর থেকেই একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের বিষয়ে কাজ করছে বলে জানান তিনি। বলেন, নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মেধা ও জ্যেষ্ঠতাকে একমাত্র মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করা হবে এই কমিশনের উদ্দেশ্য।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা চাই এমন এক পুলিশ বাহিনী, যারা ক্ষমতার অপব্যবহার করবে না। বরং অপরাধীর মনে ভয় আর নিরপরাধদের মনে প্রশান্তি যোগাবে।’

একাত্তরে শহীদ বীর পুলিশ সদস্যদের স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি, যখন দেশ ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আপনারা এমন এক ব্যাচ, যারা এক নতুন রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় কর্মজীবনে পদার্পণ করছেন। সুতরাং আপনাদের দায়িত্ব অনেক বেশি। রাষ্ট্রের এই রূপান্তরকালে আপনাদের নিজেদেরকে উপযোগী করে তুলতে হবে। সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আপনাদের আচরণ হতে হবে মানবিক ও আইনের প্রতি গভীর শ্রদ্ধাশীল। মনে রাখতে হবে, চেইন অব কমান্ড, শৃঙ্খলা, আনুগত্য ও সমন্বিত নেতৃত্বই একটি বাহিনীর শক্তির মূল ভিত্তি।’

‘আপনারা সমাজে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সৈনিক। আইনের প্রতি অবিচল আস্থা ও দেশের নাগরিকদের প্রতি দায়িত্ব ও জবাবদিহিতাই হবে আপনাদের কর্মের মূল ভিত্তি। মনে রাখবেন, আইনের চোখে সবাই সমান। সেটি হোক কোনো রাজনৈতিক কর্মী বা প্রান্তিক কৃষক। বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনে স্বস্তি প্রদান করা ও দেশে শান্তি প্রতিষ্ঠা করা,’ যোগ করেন তিনি।

দুর্নীতি থেকে দূরে থাকতে প্রতিটি পুলিশ সদস্যকে সতর্ক থাকার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রতিটি সদস্য দেশ ও জাতির প্রত্যাশা পূরণে নিজেদেরকে নিয়োজিত করবে।’

পুলিশের পুরোনো পোশাকে ফিরে যাওয়ার প্রত্যাশার ব্যাপারে সালাহউদ্দিন বলেন, ‘সর্বস্তরের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে আমি যেটা অনুধাবন করেছি, বর্তমান এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। সুতরাং যাতে আমাদের আগের ঐতিহ্যমণ্ডিত যেকোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সে জন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেবো, ইনশাআল্লাহ।’

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০২:০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
৫৫ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  