Hi

০৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রোবটের পর বিমান তৈরি করে আকাশে ওড়ানো অনুকূল রায়

জনগণের খবর নিউজ ডেস্ক

রংপুর ব্যুরো:

দিনাজপুরের খানসামা উপজেলার অনুকূল রায় (১৬) নামে এক কিশোর নিজের হাতে একটি বিমান তৈরি করেছেন । বিমানটির নাম দিয়েছেন দ্য রয়েল স্কাই-১১০।

আজ ৩১ আগস্ট রবিবার বিকালে আকাশে সফলভাবে বিমানটি ওড়ান তিনি। এসময় শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণরাও মুগ্ধ হয়ে দেখেন অনুকূলের হাতে তৈরি সেই উড়ন্ত বিমানটি। অনুকূল রায় বলেন, বিমানটি তৈরি করতে তার দুই বছরেরও বেশি সময় লেগেছে। অনেক বাধা-বিপত্তি পেরিয়ে তিনি কাজটি শেষ করেন। এর আগে ২০২৩ সালে তিনি একটি রোবট তৈরি করেছিলেন।

আঙ্গারপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করা ওই তরুণ বলেন, আমার সৃজনশীল চিন্তাগুলো কাজে লাগিয়ে দেশের জন্য কিছু করতে। সরকার বা বিভিন্ন সংস্থার সহায়তা পেলে আরও বড় কিছু উদ্ভাবন করতে পারবো। রোবটের পর এবার বিমান বানিয়ে তাক লাগাল অনুকূল রায়। শিক্ষক পরাণ চন্দ্র রায় বলেন, অনুকূল রায়ের মতো তরুণরা আমাদের ভবিষ্যতের আলোকবর্তিকা। তার এই অর্জন শুধু গ্রাম নয়, পুরো উপজেলাকে গর্বিত করেছে।

অনুকূল রাযের এই উদ্ভাবন কেবল তার পরিবারের নয়,বরং গোটা এলাকার সুনাম বাড়িয়ে দিয়েছে। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে অনুকূল রায়ের হাত ধরে আরও বড় প্রকল্প বাস্তবায়িত হবে।

উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন, আমি বিষয়টি জেনেছি। খুব শিগগির উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে তার জন্য সহযোগিতার উদ্যোগ নেব।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৬:৪২:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
১৬২ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  