Hi

০৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এখন পুলিশ হচ্ছে মানবিক পুলিশ : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৫ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ এবং কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকে নির্বাচনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে৷ সে অনুযায়ী নির্বাচন হলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের তারিখ দেবে নির্বাচন কমিশন৷ তারা যে সময়ে নির্বাচনের ডেট ঠিক করবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সেই সময়ের প্রস্তুতি আছে৷ আমাদের পুলিশও প্রস্তুত আছে।

এখনো পুলিশ সচল হয়নি এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ কথা কে বলেছে৷ আপনারা যদি আগের ১৫ বছরের মতো ভাবেন যে গেলেই পুলিশ পিটুনি দেবে আমরা তো সেই পুলিশ চাচ্ছি না৷ আমরা মানবিক পুলিশ চাচ্ছি। যারা সবার সঙ্গে ভালো আচরণ করবে। এখন পুলিশ হচ্ছে মানবিক পুলিশ৷ তারা এখন ভালো ব্যবহার করে দেখেই সাধারণ জনগণ ভাবছে পুলিশ সচল হয়নি৷ পুলিশ কিন্তু আগের থেকে আরও বেশি একটিভ।

তিনি আরও বলেন, আজকে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য সবাই একসঙ্গে হয়েছি৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি এবার সন্তোষজনক ছিল। এটা আপনারও লিখেছেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৮:৩২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
১০৮ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  