Hi

০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনে গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ময়মনসিংহে লালকুঠি দরবার শরীফের বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি

ফিলিস্তিনে গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ময়মনসিংহের শম্ভুগঞ্জ লালকুঠি পাক দরবার শরীফের ভক্ত আশেকানরা বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে লালকুঠি পাক দরবার শরীফ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ব্রিজ মোড়, জুবিলীঘাট, দুর্গাবাড়ী রোড এবং গাঙ্গিনারপাড় প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা মাথায় এবং হাতে ফিলিস্তিনি পতাকা বাঁধেন। কয়েকটি পিক-আপ ভ্যানে করেও মানুষকে অংশগ্রহণ করতে দেখা যায়।

মিছিলটির নেতৃত্ব দেন পীরজাদা আল্লামা শাহ সূফী খাজা মোহাম্মদ সুজাদৌল্লা। মিছিলে শতশত ভক্ত আশেকান অংশগ্রহণ করেন।

মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে যা হচ্ছে তা মেনে নেওয়ার মত নয়। ছোট্ট শিশুদের পাখির মত গুলি করে হত্যা করা হচ্ছে, বিষয়টি কোন ভাবেই মানার মত নয়।

তাই নিজেদের ঈমানী দায়িত্ব থেকে প্রতিবাদ করছি। এসময় সকল ধরনের ইজরাইলী পণ্য বয়কটের আহবান জানান তারা।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০১:৪১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
২২২ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  