Hi

০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকদের কণ্ঠরোধের ঘৃণ্য চেষ্টা করছে মেঘনা গ্রুপ

মেঘনা গ্রুপ ও এর চেয়ারম্যান মোস্তফা কামালের বিরুদ্ধে দৈনিক আমার দেশে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের প্রতিশোধ নিতে পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, তা সাংবাদিকদের কণ্ঠরোধের ঘৃণ্য চেষ্টা বলে মন্তব্য করেছেন সাংবাদিকরা দৈনিক আমার দেশের বিরুদ্ধে দায়ের করা
হয়রানি মূলক মানহানির মামলার প্রতিবাদে আমার দেশ পাঠক মেলার উদ্যোগে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ঘন্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, মানবাধিকারকর্মী, রাজনৈতিক সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আমার দেশ এর ময়মনসিংহ জেলা প্রতিনিধি মো. আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক একে এম মাহবুবুল আলম মাহবুব, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল্লাহ আকন্দ জাহাঙ্গীর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আর সেই অনুসন্ধানে দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করায় আজ সাংবাদিকদের হয়রানির শিকার হতে হচ্ছে। তারা বলেন, প্রকৃত অপরাধীদের আড়াল করতেই সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, যা মুক্ত সাংবাদিকতা এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ। একই সঙ্গে বক্তারা অভিযোগ করেন, মেঘনা গ্রুপ ও একাত্তর টিভির মালিক মোস্তফা কামাল ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ সমাবেশে গণহত্যার উসকানিদাতা হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত। এই অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন তারা।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে আমার দেশ পত্রিকার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং মেঘনা গ্রুপের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত প্রতিবেদন প্রকাশের জোর দাবি জানান।

প্রসঙ্গত, ১৭ এপ্রিল আমার দেশ-এ “এক লাখ কোটি টাকা পাচারে মেঘনা গ্রুপ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে বলা হয়—মেঘনা গ্রুপ গত দুই দশকে ১ লাখ কোটি টাকা পাচার করেছে, যার মধ্যে ৮০ হাজার কোটি টাকার বেশি অর্থ আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে বিদেশে পাচার হয়েছে।

এই রিপোর্ট প্রকাশের জের ধরেই ২০ এপ্রিল মোস্তফা কামাল ঢাকার যুগ্ম জেলা জজ আদালতে মাহমুদুর রহমানসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার মানহানির মামলা করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- মাছরাঙ্গা টেলিভিশন ও দৈনিক সংবাদ পত্রিকার ময়মনসিংহ প্রতিনিধি শরিফুজ্জামান টিটু, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার নিয়ামুল কবির সজল, দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি নজীব আশরাফ, নাগরিক টিভির জেলা প্রতিনিধি খুরশিদ আলম মুজিব, আজকের দর্পনের ব্যুরো চীফ সাজ্জাতুল ইসলাম, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আরিফ আহমেদ, দৈনিক জনবাণীর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন খান, ময়মনসিংহ সংবাদপত্র হকার সমিতির সভাপতি রিপন মির্জা, সাপ্তাহিক আমাদের ময়মনসিংহের সম্পাদক কামরুল হাসান এবং দৈনিক আমার দেশ এর বিভিন্ন উপজেলা প্রতিনিধিসহ প্রমুখ।

ট্যাগ :

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  

সাংবাদিকদের কণ্ঠরোধের ঘৃণ্য চেষ্টা করছে মেঘনা গ্রুপ

আপডেট : ০১:৩৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫