Hi

১১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক আরোপ ট্রাম্পের

রিপোর্টারের নাম
ইউরোপীয় আট মিত্র দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড অধিগ্রহণ ইস্যুতে বিরোধিতা করায় এ পদক্ষেপ নেন তিনি। আগামী ১ ফেব্রুয়ারি থেকে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত এ শুল্ক কার্যকর হবে বলেও জানান ট্রাম্প।
স্থানীয় সময় শনিবার (১৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে শুল্ক আরোপের এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।
এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব ধরনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে এবং এই হার বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে। যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে।’
ট্রাম্প জানান, গ্রিনল্যান্ডে এসব দেশের প্রতিনিধিদের অজানা উদ্দেশ্যে সফরের জবাব হিসেবেই এই পদক্ষেপ। অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বিরোধিতা করে দেশগুলো বিপজ্জনক খেলায় নেমেছে।
ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৪:০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
৪৯ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  