

বিশ্ব ব্যাংক ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম) কর্তৃক বাস্তবায়িত “Sustainable Microenterprise and Resilient Transformation (SMART)” প্রকল্পের আওতায় “Sub-sector: Rice Mill এর “Promoting Resilient Green Growth in Rice Production & Processing” উপ-প্রকল্পের অধীনে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় Youth Engagement কর্মসূচির আওতায় পরিবেশ বিষয়ক সচেতনামূলক কুইজ প্রতিযোগিতা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তাল গাছ রোপন কর্মসূচি পালিত হয়।
উক্ত কর্মসূচি আওতায় নওগাঁ জেলার মহাদেবপুর হইতে তের মাইল পর্যন্ত মোট ৩ কিলোমিটার জুড়ে রাস্তার দুই ধারে ১২৫০ টি তালগাছ রোপন করা হয়। যা ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

উল্লেখ্য উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জান্নাতুল নাঈম বিনতে আজিজ, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ভূমি অফিস,মহাদেবপুর, নওগাঁ। উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন এস এম ইব্রাহিম হোসেন প্রধান শিক্ষক জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়, রাইস মিল মালিক এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বৃন্দ ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ বোরহান উদ্দিন, প্রকল্প ব্যবস্থাপক, স্মার্ট রাইস মিল প্রজেক্ট,জেআরডিএম এবং প্রকল্পের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

রিপোর্টারের নাম 




