
ময়মনসিংহের ফুলপুর/তারাকান্দা গণমানুষের নেতা ফুলপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম আব্দুল মতিন মতি’র ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ আগস্ট) দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল হেকিম মন্ডল,তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার,যুগ্ম আহবায়ক আব্দুল মালেক,কাজি আব্দুল বাতেন,শামীম তালুকদার,শহিদুল ইসলাম মন্ডল,সদস্য অবসরপ্রাপ্ত সার্জেন্ট রফিকুল ইসলাম রফিক,আবুল বাশার বাদশা,শমশের আলী,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,আজাহারুল ইসলাম মন্ডল,রুবেল আকন্দ,শরীফুল ইসলাম শরিফ,ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক সদস্য নজরুল ইসলাম আজাদ,তারাকান্দা উপজেলা নবীন দলের আহবায়ক রবিন সাজ্জাদ,শ্রমিক দলের যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন মেম্বার।
দোয়া পরিচালনা করেন তারাকান্দা উপজেলা ওলামা দলের (সাবেক) আহবায়ক আতিকুল ইসলাম।
ময়মনসিংহ প্রতিনিধি 




