
ময়মনসিংহে জুলাই পূর্ণজাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য রিক্সা র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ আগষ্ট) সকালের এই আয়োজনকে আরও আকর্ষণীয় করে তোলে ময়মনসিংহ জেলা প্রশাসন।
আকর্ষণীয় র্যালিতে অংশ নেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম এবং পুলিশ সুপার কাজী আখতার উল আলম,এই ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে সবাইকে উৎসাহিত করেন। বর্ণিল সাজে সজ্জিত রিক্সাগুলো শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
স্থানীয় বাসিন্দারাও এই রিক্সা র্যালি দেখতে ভিড় জমান, যা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ 






