Hi

০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিগত সরকার শুধু মানুষ হত্যা করেনি, নদী গুলোকেও মেরে ফেলেছে : নাহিদ ইসলাম

বৃষ্টি উপেক্ষা করে ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ ও গণ জমায়েত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) বিকেলে নগরীর টাউনহল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণজমায়েতে দলটির জেলা শাখার প্রধান সমন্বয়নকারী জাবেদ রাসিনের সভপাতিত্বে বিভাগীয় সমাবেশে অংশ নেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সমাবেশে নেতারা বলেন, “বাংলাদেশ বিনির্মাণে ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানকে সামনে রেখে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।” এনসিপির নেতাদের দাবি, ওই সংবিধানে ‘জুলাই বিদ্রোহে’ অংশ নেওয়া যোদ্ধাদের বীরের মর্যাদা দিতে হবে।

সমাবেশের আগে এনসিপির কেন্দ্রীয় নেতারা শহীদ রেদোয়ান হাসান সাগরের কবর জিয়ারত ও সাগর চত্বরে শ্রদ্ধা নিবেদন করেন।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শহীদ ও আহতদের প্রতিশ্রুতি ছিল বাংলাদেশে আমার আপনার ভাই সুচিকিৎসা পাবে, বাংলাদেশে একটি নতুন রাষ্ট্র গঠন হবে। কিন্তু আমরা যখন বাংলাদেশকে একটি নতুন পদ্ধতিতে দেখছিলাম, তখন আমরা বার বার বাধাগ্রস্ত হচ্ছি। আমাদের সামনে একটিই লক্ষ্য পুরো বাংলাদেশের সংস্কার দরকার। আমরা একটি স্লোগান দিয়ে থাকি, সেটি হলো- এই মূহর্তে দরকার, বিচার আর সংস্কার। সংস্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠিত হবে, এটাই আমাদের লক্ষ্য।

গণ জমায়েতে জাতীয় নাগরিক পার্টির নেত্রী ডা. তাসনিম জারা বলেন, “বাংলাদেশ গড়তে হলে ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। সংবিধান ঝেড়ে ফেলে একটি নতুন সংবিধান দরকার।”

এনসিপির কেন্দ্রীয় নেতা সামান্তা সারমিন বলেন, “যারা জনগণের সঙ্গে প্রতারণা করে, তারা কখনোই মুসলিম হতে পারে না। এনসিপি প্রতিশ্রুতি দিয়ে তা পালন করবে। আগামী জাতীয় নির্বাচনে অবশ্যই পিআর (অনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি প্রয়োগ করতে হবে।”

‘পিআর ছাড়া নির্বাচনে নয়’ মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “একটি দল বারবার ব্যর্থতার কারণে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন হয়নি। এনসিপি পিআর পদ্ধতি ছাড়া জাতীয় নির্বাচনে অংশ নেবে না।”

তৃণমূলে সংগঠন শক্তিশালী করার তাগিদ দিয়ে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও মজবুত করতে হবে। একই সঙ্গে এনসিপিতে কোনও চাঁদাবাজের জায়গা হবে না।”

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম ময়মনসিংহের গীতিকা ও গুণীজনদের স্মরণ করে বলেন, বিগত সরকার শুধু মানুষ হত্যা করেনি নদী গুলোকে মেরে ফেলেছে।
আগামী ৫ আগস্টের আগে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে। সবার জন্য নিরপেক্ষ প্রশাসন গঠনের দাবি জানাই। ৩ আগস্ট ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে।”
রাতে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা ২৪ শে চত্বরে সমাবেশ করেন এনসিপির নেতৃবৃন্দ।

ট্যাগ :

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  

বিগত সরকার শুধু মানুষ হত্যা করেনি, নদী গুলোকেও মেরে ফেলেছে : নাহিদ ইসলাম

আপডেট : ০৩:২৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫