Hi

০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রায়পুরে সড়ক দুর্ঘটনায় মাদরাসার ছাত্রী নিহত গাছ গুঁড়ি ফেলে সড়ক অবরোধ

লিটন হোসেন, রায়পুর (লক্ষ্মীপুর)

রায়পুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় মরিয়ম আক্তার (১৪) নামের এক মাদরাসাছাত্রী নিহত ও আরও ২ জন আহত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাপুর এলাকায় লক্ষ্মীপুর-রায়পুর সড়কে এ ঘটনা ঘটে।

এদিকে ঘটনার পর সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেন নিহত শিক্ষার্থীর সহপাঠী ও এলাকার লোকজন। এতে করে ওই রুটে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে বিচারের আশ্বাস পেয়ে বিকাল ৫টার দিকে তারা মহাসড়ক ছেড়ে দিলেও যানজটের প্রভাব রয়ে গেছে।

নিহত মরিয়ম সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইসমাইল হোসেনের মেয়ে। সে রায়পুরের রাখালিয়া দারুল উলুম মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় সহপাঠীদের সঙ্গে মরিয়ম রাস্তা পার হচ্ছিল। এ সময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস মরিয়মসহ তার দুই সহপাঠীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মরিয়ম মারা যায়। পরে স্থানীয়রা গাড়ি চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। আহতরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, দুর্ঘটনায় স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে উঠেছে। সড়কে গাছ ফেলে অবরোধ করে রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। বর্তমানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নিয়েছেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৩:৫০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
১৯৪ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  