Hi

০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিকেএসপি’তে জুলাই বিপ্লবে আহত ছাত্রদের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

আজ সকালে বিকেএসপি’তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও বিকেএসপির পরিচালনায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আহত ছাত্রদের নিয়ে আয়োজিত বিশেষ ক্রীড়া প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব–উল আলম প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন।

তিনটি ক্রীড়া বিভাগ আর্চারি, টেবিল টেনিস ও শ্যূটিং এ নির্বাচিত ৪ জন করে ১২ জনকে প্রথমে এক মাসের ফাউন্ডেশন ট্রেনিং দেয়া হবে। পরবর্তীতে তাদেরকে আরও দুই মাসের নিবিড় প্রশিক্ষণ শেষে প্যারা অলিম্পিক বা স্পেশাল অলিম্পিকের জন্য প্রস্তুত করা হবে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যের প্রথমেই জুলাই বিপ্লবে শহীদদের প্রতি সম্মান জানান এবং শহীদদের দেশের জন্য জীবন বিসর্জন থেকে শিক্ষা নিয়ে সবাইকে কাজ করার আহবান জানান তিনি ।
প্রধান অতিথি বিগত ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়ণের বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের মহান আত্মত্যাগের বিষয়টি তুলে ধরেণ। তিনি জুলাই–আগস্ট গণঅভ্যূত্থানে আহতদের আত্মকর্মসংস্থানের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দু’টি প্রকল্পের কথা বলেন।

এর মধ্যে বিকেএসপি পরিচালিত প্রশিক্ষণ ক্যাম্প ও অন্যটি যুবকদেরকে সেলফ ডিফেন্সের প্রশিক্ষণ প্রদান। বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পটি প্রাথমিক পর্যায়ে তিনটি ক্রীড়া বিভাগ দিয়ে শুরু হলেও পরবর্তীতে আরও বড় আকারে করার পরিকল্পনার কথা বলেন। এছাড়াও আহতদেরকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন সেক্টরে পুনর্বাশিত করার পরিকল্পনার কথাও বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম, জুলাই বিপ্লবের শহীদ জননী ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামসি আরা জামান এবং তিন ফেডারেশনের সাধারণ সম্পাদকগণ।

ট্যাগ :

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  

বিকেএসপি’তে জুলাই বিপ্লবে আহত ছাত্রদের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

আপডেট : ০৩:৪২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫