Hi

০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহ জেলা প্রশাসন, বিভাগীয় ও জেলা সমাজসেবা কার্যালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান’ শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। শহীদদের আত্মত্যাগের ইতিহাস চিরস্মরণীয়। প্রশাসনের পক্ষ থেকে সবসময় সকল শহীদের পরিবারের প্রতি সহযোগিতা থাকবে। পরপারে মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদেরকে যেন ভালো রাখেন সেই দোয়া কামনা করি। বক্তব্যে প্রধান অতিথি এমন অভিব্যক্তি প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আখতার উল আলম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ।

ভার্চুয়ালি সংযুক্ত হয়ে স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৩:৪০:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
১০৫ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  