Hi

ঢাকা, বাংলাদেশ ১০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৩৩১

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গুরোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৭ জন, খুলনা বিভাগে ১৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩ জন রয়েছেন।

ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনই পুরুষ। তাঁদের মধ্যে দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চলতি বছর জানুয়ারি থেকে এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৭৩ জনে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি মাসে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে সর্বোচ্চ। জুন মাসে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন এবং মে মাসে ৩ জনের মৃত্যু হয়েছিল। মার্চ মাসে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৯ হাজার ১২০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২৭৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৩৫৪ জন রোগী।

ট্যাগ :

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

About Author Information

জনপ্রিয়

জেআরডিএম এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও তালগাছ রোপন

© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৩৩১

আপডেট : ১২:০৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫