Hi

০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ৩

আশুলিয়ায় প্রেমের সম্পর্ক গড়ে তুলে কৌশলে দোকানের ভিতর ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগে প্রেমিক অভিসহ (১৬) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ জুলাই) দুপুরে গ্রেপ্তারদের অন্যান্য আসামিদের সাথে আদালতে পাঠানো হয়েছে। এর আগে ভোরে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ভুক্তভোগী ৮ম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে অভি। এই সম্পর্কের সূত্র ধরে ওই কিশোরীকে গতকাল রাত ১২ টার দিকে ইয়ারপুরের শাহিন সাউন্ড সিস্টেম নামের একটি দোকানে ডেকে নিয়ে যায়। সেখানে আগে থেকে উতপেতে থাকা সমিরসহ অভি তাকে পালাক্রমে ধর্ষণ করে। ভোর ৪ টার দিকে ভুক্তভোগীকে ছেড়ে দিলে সে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অভিযুক্ত তিনজনকেই গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুরেরের মোল্লাপাড়া এলাকার গিয়াস ওরফে ইমরাস মোল্লার ছেলে অভি রহমান (১৬)। সে ইয়ারপুর এলাকার শাহিন সাউন্ড সিস্টেম নামের একটি দোকানের কর্মচারী। অপর আসামিরা হলে- ইয়ারপুরের তৈয়বপুরের হিন্দুপাড়া এলাকার মোকন্দ চন্দ্র দাসের ছেলে সমির দাস (২৫) ও তৈয়বপুর মধ্যপাড়া এলাকার মেহেদী হাসানের ছেলে শুভ ইসলাম (১৭)। শুভ ভুক্তভোগীকে ধর্ষণের সময় অভি ও সমিরকে সহায়তা করেছিল বলে দাবি ভুক্তভোগীর।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯(৩)/৩০ ধারায় মামলা দায়ের হয়েছে। দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ :

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  

শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ৩

আপডেট : ১১:৫৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫