
ময়মনসিংহের ফুলবাড়ীয়া কলেজের অনার্স শাখার মেধাবী শিক্ষার্থী জুলাই-আগষ্টের আন্দোলনে শহিদ ‘রিদওয়ান হোসাইন সাগরের১ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (১৯ জুলাই)ফুলবাড়ীয়া কলেজ শহীদ সাগর অডিটোরিয়াম অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ ড.গোপাল চন্দ্র সরদার।
উক্ত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডি’র সভাপতি ও উপজেলার বিএনপির সদস্য জননেতা মোঃ আব্দুল করিম সরকার।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যুৎসাহী সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশিকুল হক আশিক,প্রতিষ্টাতা সদস্য মোঃ গোলাম মোস্তফা প্রমুখ।
জানা যায়, প্রথমে শহীদ সাগরের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।পরবর্তীতে শহীদ সাগরকে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণমূলক বক্তব্য, জুলাই আন্দোলনের পটভূমি নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করা হয়।
পরিশেষে শহীদ সাগর ছাড়াও যারা এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত হয়েছেন তাদের সকলের বেদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
ময়মনসিংহ প্রতিনিধি 











