Hi

০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জুট ব্যবসা দখলকে কেন্দ্র করে বিদেশী পিস্তল দিয়ে ফাঁকা গুলি, যুবক গ্রেফতার

সাভারের আশুলিয়ায় একটি কার্টুন ফ্যাক্টরির ওয়েস্টিজ মালামাল দখলের উদ্দেশ্যে এলাকায় গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে অবৈধ অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।

ভোর রাতে গাজীপুরের পুবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তার সন্ত্রাসী হলো জিয়া দেওয়ান সে জিরাবো ফুলবাগান এলাকার আলী দেওয়ানের ছেলে।

ডিবি পুলিশ জানায়,গেল ১৭ এপ্রিল আশুলিয়ার জিরাবো ফুল বাগান এলাকার এস এ এস প্যাকেজিং কারখানার ওয়েস্টিজ মালামাল দখলের উদ্দেশ্যে কারখানার সামনে দুই রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে সে। পরে ডিবি পুলিশ ভোর রাতে গাজীপুরের পুবাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে একটি অবৈধ বিদেশী পিস্তল ও গুলিসহ তাকে গ্রেপ্তার করে। সাত দিনের রিমান্ড চেয়ে তাকে সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  

জুট ব্যবসা দখলকে কেন্দ্র করে বিদেশী পিস্তল দিয়ে ফাঁকা গুলি, যুবক গ্রেফতার

আপডেট : ০৮:৩০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫