Hi

০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন ও পরিবেশ উন্নয়নে বহুমুখী উদ্যোগ ইউএনও’র

শিক্ষার মান উন্নয়ন ও মানসম্মত শিক্ষার পরিবেশ গঠনের লক্ষ্যে জামালপুরের বকশিগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা স্কুল পরির্দশনে মাঠে নেমেছেন।

শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও প্রযুক্তিতে এগিয়ে নিতে শিক্ষা কার্যক্রম নিশ্চিত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষকমন্ডলী, শিক্ষানুরাগী ব্যক্তি ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার (৮ জুলাই) আকস্মিক পরিদর্শনে তিনি স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের ক্লাসে ঢুকে শিক্ষার্থীর সঙ্গে প্রথমে শুভেচ্ছা বিনিময় করেন। পরে শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজ-খবর সহ শিক্ষা বিষয়ক বিভিন্ন ধরনের আলোচনা করেন এবং ছাত্র-ছাত্রীদেরকে নিয়মিত স্কুলের আসার জন্য অনুপ্রেরণামূলক বিভিন্ন বার্তা দেন এবং শিক্ষার্থীদের আসন সংকট নিরসনে বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় বেঞ্চ বিতরণ করেন।

অপর দিকে স্থানীয় একটি বিলে পোনা মাছ অবমুক্তকরণ এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে নারিকেল ও তালের চারা রোপণ কর্মসূচিতে অংশ নেন। নিলাক্ষীয়া বিলে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে স্থানীয় মৎস্যসম্পদ বৃদ্ধি এবং জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বারোপ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যত। আর শিক্ষার প্রাথমিক স্তর হচ্ছে জাতির মূল ভিত্তি তথা মূল শিকড়। তাই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যথাযথ উপস্থিতি নিশ্চিত সহ মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরী করা আমাদের দায়িত্ব। বকশিগঞ্জ উপজেলার শিক্ষা ব্যবস্থাকে মডেল হিসাবে গড়ে তুলতে এই চেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হোসনা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন প্রমুখ।

ট্যাগ :

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  

বকশীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন ও পরিবেশ উন্নয়নে বহুমুখী উদ্যোগ ইউএনও’র

আপডেট : ০১:৩৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫