Hi

০৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইনের দুটি ধারা সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৩৯ পৃষ্ঠার এই রায় প্রকাশিত হয়েছে।

গত বছরের ডিসেম্বরে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রায় দেয়। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৫৪টি ক্ষেত্রে সংযোজন, প্রতিস্থাপন ও পরিমার্জন আনা হয়েছিল।

ঘোষিত রায়ে বলা হয়েছে, পঞ্চদশ সংশোধনী আইন পুরোটা বাতিল করা হচ্ছে না। বরং বাকি বিধানগুলোর বিষয়ে আগামী জাতীয় সংসদের ওপর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছেড়ে দিয়েছে আদালত।

জাতীয় সংসদ আইন অনুসারে জনগণের মতামত নিয়ে বিধানগুলো সংশোধন, পরিবর্তন ও পরিমার্জন করতে পারবে।

২০১১ সালের ৩০ জুন আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন পাস হয়। ২০১১ সালের ১৩ জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

ওই গেজেট চ্যালেঞ্জ করে গত বছর সুশাসনের জন্য নাগরিক নামে একটি সংগঠনের সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচজন রিট করেন হাইকোর্টে। পরে ওই রিটে রুল দেয় হাইকোর্ট।

পঞ্চদশ সংশোধনী আইন কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয় রুলে। চূড়ান্ত শুনানি শেষে ওই রায় দেয়া হয়। যেটির পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে আজ।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ১০:৫০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
৮৫ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  