আমরা বেশি লাগাবো ঔষধি বৃক্ষ: বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ

“পরিকল্পিত বনায়ন, করি সবুজ বাংলাদেশ গড়ি” এই স্লোগানে ময়মনসিংহে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা শুরু হয়েছে।
বুধবার (২ জুলাই) বিকেলে ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। পরে নগরীর সার্কিট হাউজ মাঠে জেলা প্রশাসন ও ময়মনসিংহ বন বিভাগের যৌথ আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ বলেন-আমরা বেশি লাগাবো ঔষধি বৃক্ষ।আমারা সারাটি বছর বৃক্ষ লাগাবো। আমরা দুই হাত দিয়ে বৃক্ষ লাগাবো।আপনারা সল্প মূল্য বৃক্ষ চারা বিক্রি করবেন।
তিনি আরও বলেন,জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। গাছ আমাদের ফল, কাঠ, খাবার, অক্সিজেন দিচ্ছে, সেই গাছ আমরা কেন লাগাবো না। আজকে যে আনুষ্ঠানিকতা, এটা কোন আনুষ্ঠানিকতা নয়, এটা একটি ক্যাম্পেইন, এটি একটি সামাজিক আন্দোলন, এটি আমাদের নিজের মানব সভ্যতার আন্দোলন। আপনি যদি একটি গাছ কাটেন, তাহলে আপনার পাঁচটি গাছ লাগাতে হবে। নাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। কাজেই পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। আমাদের সকলকে বৃক্ষরোপণের প্রতি আরও গুরুত্ব দিতে হবে। পাশাপাশি পরিচর্যাাও করতে হবে।
তিনি আরও বলেন, আমরা বেশি লাগাবো ঔষধি বৃক্ষ।আমারা সারাটি বছর বৃক্ষ লাগাবো। আমরা দুই হাত দিয়ে বৃক্ষ লাগাবো।আপনারা সল্প মূল্য বৃক্ষ চারা বিক্রি করবেন।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-পুলিশ সুপার কাজী আখতার উল আলম। এছাড়াও নার্সারী মালিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুরুজ আলী মীর।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জিয়া আহমেদ সুমন, রেঞ্জের পুলিশ সুপার ফাল্গুনী নন্দীসহ জেলা প্রশাসন, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃনৃদ প্রমুখ। আলোচনা শেষে সার্কিট হাউস প্রাঙ্গণে কাঠ বাদাম, কৃষ্ণচূড়া ও বকুল গাছের চারা রোপন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এর আগে, এক বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউসের বেটবল চত্বরে এসে শেষ হয়। মেলায় ৩০ টি নার্সারি অংশ নিয়েছে। এ মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে।








